সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান উনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহেরও কম ব্যবধানে গতকাল মঙ্গলবার আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ যখন কোরিয়া উপদ্বীপকে অস্থিতিশীল করে তোলে এমন ‘কর্মকাণ্ড’ বন্ধে পিয়ংইয়ংয়ের প্রতি জানিয়েছে তখনই নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এমনকি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

মঙ্গলবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণকালে তিনি এ আহ্বান জানান। আজ বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, পরীক্ষা চালানোর সময় কিম জং উন সামরিক বিজ্ঞানীদের ‘দেশের কৌশলগত সামরিক শক্তিকে গুণগত ও পরিমাণ উভয়ক্ষেত্রে দৃঢ়ভাবে গড়ে তোলার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে এবং সেনাবাহিনীকে আরও আধুনিকীকরণের আহ্বান জানান।’

এদিকে, উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক নয়, বরং এটি হাইপারসনিক মিসাইল ছিল বলে দাবি করেছে দেশটি। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে  এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশটির পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া, যা শনাক্ত করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit