শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গত বছর ইরান থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে চীন ২০২১ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে। ২০১৮ সালের পর এটি ছিল ইরান থেকে চীনের সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করার রেকর্ড। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে। ২০২১ সালে ইরান ও ভেনিজুয়েলা থেকে চীন ৩২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল কিনেছে। ২০১৮ সালে এ পরিমাণ ছিল ৩৫ কোটি ২০ লাখ ব্যারেল। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

সে সময়ে তিনি বলেছিলেন, ইরানের তেল বিক্রির পরিমাণ শূন্যতে নামিয়ে আনার জন্য তিনি সমস্ত রকমের ব্যবস্থা নেবেন। কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে ইরান আন্তর্জাতিক বাজারে আবার তেল বিক্রি বাড়াতে সক্ষম হয়। শুধু তাই নয় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ভেনিজুয়েলায় এবং লেবাননে জাহাজ ভর্তি তেল পাঠায়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যু নিয়ে সংলাপ চলছে। আশা করা হচ্ছে- দুই পক্ষের মধ্যে সেখানে চুক্তি হবে এবং এরপর ইরান আন্তর্জাতিক বাজারে আগের মত তেল রপ্তানি করতে পারবে। এদিকে, গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনিজুয়েলার সঙ্গে ইরানের আরো নতুন তেল চুক্তির সম্ভাবনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit