শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

শ্যামল সিলেট দ্বৈত ক্যারম প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ১৪ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে শ্যামল সিলেট’র উদ্যোগে ‘বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্যামল সিলেট দ্বৈত ক্যারম প্রতিযোগিতা-২০২২’র আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৪ জানুয়ারি, শুক্রবার বেলা ৩টায় মিরাবাজারস্থ শ্যামল সিলেট কার্যালয়ে অনুষ্ঠিত হবে। (১২ জানুয়ারি) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৪টি দলের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়। ‘বিজয়ের সুবর্ণ জয়ন্তী শ্যামল সিলেট দ্বৈত ক্যারম প্রতিযোগিতা-২০২২’র পরিচালনা কমিটির আহবায়ক আবুল মোহাম্মদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর’র পরিচালনায় লটারী কার্যক্রমের আনুষ্ঠনিক উদ্বোধন করেন শ্যামল সিলেট’র সম্পাদক ম-লীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও শ্যামল সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত।

উপস্থিত ছিলেন- একাত্তরের কথার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, সমকালের সিনিয়র রিপোর্টার মুকিত রহমানী, শ্যামল সিলেট’র চীফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, একাত্তরের কথার চীফ রিপোর্টার মিসবাহ উদ্দিন আহমদ, যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, সিলেট বাণীর ফটো সাংবাদিক দুলাল হোসেন, শুভ প্রতিদিনের চীফ ফটোগ্রাফার কয়েছ আহমদ, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক আব্দুল মজিদ, সিলেট এক্সপ্রেস’র বার্তা সম্পাদক আবুল হোসেন, এটিএন এর ক্যামেরাপার্সন হাসান শিকদার সেলিম, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী ও শামীম আহমদ, দৈনিক যুগভেরীর রিপোর্টার ইমরান আহমদ, শাহ শরীফ, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ফটো সাংবাদিক মো. আজমল আলী, রেজা রুবেল, আজমল আহমদ রোমন। লটারী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন।

১৪ জানুয়ারি বেলা ৩টায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন আমাদের নতুন সময়’র আশরাফ চৌধুরী রাজু ও আব্দুল আহাদ বনাম শ্যামল সিলেট’র দেবব্রত রায় দিপন ও মাহমুদ হোসেন, ওই দিন বিকেল সাড়ে ৪টায় সিলেটের ডাক’র নূর আহমদ ও সুনীল সিংহ বনাম শ্যামল সিলেট’র গোলাম মর্তুজা বাচ্চু ও রেজা রুবেল। ১৬ জানুয়ারি দুপুর ১২টায় সিলেট মিরর’র নেহার রঞ্জন পুরকায়স্থ ও বেলাল আহমদ বনাম শ্যামল সিলেট’র নাসির উদ্দিন ও আবু বকর, বেলা ২টায় একাত্তরের কথার মঈন উদ্দিন ও এস এম রফিকুল ইসলাম সুজন ‘বনাম’ যুগভেরীর আহমদ ইমরান ও শাহ শরীফ, সন্ধ্যা ৭টায় একাত্তরের কথার মিসবাহ উদ্দিন ও দিব্য জ্যোতি বনাম মাইটিভির মৃণাল কান্তি ও শাহীন আহমদ।

২০ জানুয়ারি দুপুর ১২টায় শ্যামল সিলেট’র ইমন আহমদ রাব্বী ও আজমল আহমদ রোমন বনাম আমাদের সময়’র সজল ছত্রী ও নুরুল হক শিপু, বেলা ২টায় জাগ্রত সিলেট’র তুহিন আহমদ ও রাজিব রাসেল বনাম শুভ প্রতিদিন’র এ এইচ আরিফ ও শেখ আব্দুল মজিদ, সন্ধ্যা ৭টায় সমকাল’র মুকিত রহমানী ও ইউসুফ আলী বনাম আনন্দ টিভি’র এন আর টুনু তালুকদার ও বিপুল আহমদ। ২১ জানুয়ারি বেলা আড়াইটায় বাংলাটিভি’র কাইয়ূম উল্লাস ও মো. আলমগীর বনাম সিলেট বাণী’র দুলাল হোসেন ও মামুন হাসান। বিকেল ৪টায় এনটিভি’র আনিস রহমান ও মারুফ আহমদ বনাম সিলেট এক্সপ্রেস’র আবুল হোসেন ও রিয়াজ উদ্দিন। সন্ধ্যা ৭টায় এটিএন নিউজ’র দেবাশীষ দেবু ও হাসান শিকদার সেলিম বনাম সবুজ সিলেট’র সাদিকুর রহমান সাকী ও মুস্তাফিজুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit