বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

করোনায় আক্রান্ত শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবি ও খুশি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

বিনোদন ডেস্ক :  শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর করোনা আক্রান্ত হয়েছেন। কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে না পড়তেই একসঙ্গে বহু তারকাই করোনা আক্রান্ত হয়েছেন। দিন কয়েক আগে কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের। জ্বর, সর্দির মতো মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ খবর জানান জাহ্নবি।  

ইনস্টাগ্রামে জাহ্নবি জানিয়েছেন, ৩ জানুয়ারি তিনি এবং তার বোন খুশি কোভিডে আক্রান্ত হন। তখন থেকে আইসোলেশনে তারা। মঙ্গলবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার প্রথম দুদিন ভীষণ ভুগেছেন তারা। শয্যাশায়ী ছিলেন দুজনেই। তবে তার পর থেকে সুস্থবোধ করতে থাকেন শ্রীদেবীর কন্যারা। 

ভক্তদের উদ্দেশ্যে জাহ্নবি লিখেছেন- ‘করোনা পরিস্থিতির মোকাবিলা করতে মাস্ক এবং টিকা প্রধান হাতিয়ার সবার।’

কিছু দিন আগেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন জাহ্নবি। থার্মোমিটার মুখে নিয়ে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। তার পাশে ছিলেন বোন খুশিও। তা ছাড়া কোভিড নিয়ে কখনও বই পড়ে, কখন আবার ছবি একে সময় কাটাতে দেখা গিয়েছিল তাকে।

জাহ্নবি-খুশি আক্রান্ত হওয়ার কিছু দিন আগেই কোভিড পজিটিভ রিপোর্ট আসে অর্জুন কাপুরের। তার আগে করোনা আক্রান্ত হন অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর।

সূত্র: জি নিউজ

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit