শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দাদাগিরির সেটে ফিরছেন করোনা জয়ী সৌরভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

বিনোদন ডেস্ক :  করোনা মুক্ত হয়েছিলেন আগেই, তবে বুধবারই প্রথম বাড়ির বাইরে পা রাখবেন সৌরভ। 
ডিসেম্বরের শেষে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে হাসপাতালেও ভর্তি হতে হতে হয়েছিল। এতে চিন্তায় পড়েছিলেন ভক্তরা। অবশেষে সুখবর, করোনামুক্ত সৌরভ। জানা গেছে বুধবার থেকেই ‘দাদাগিরি’র শ্যুটিং শুরু করছেন তিনি। 

করোনা আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। তার শরীরে বেশ কিছু কো-মর্বিডিটি রয়েছে, সেই কারণেই কোনওরকম কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন সৌরভ। এর মাঝে কোভিড রিপোর্ট পজিটিভ আসে প্রাক্তন ভারত অধিনায়কের কন্যা সানারও। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন সানা, ক্রিসমাসের ছুটি কাটাতে নিজ দেশে ফিরেছিলেন তিনি, এরপরেই করোনা পজিটিভ হন।

এরপর সৌরভের পরিবারে পর পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে তার চাচাসহ আরও কয়েকজনের। জানা গেছে, মঙ্গলবার সানার কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit