রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

করোনার সঙ্গে নিউমোনিয়ায় ভুগছেন লতা মঙ্গেশকর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

বিনোদন ডেস্ক :  করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে নিউমোনিয়ায় ভুগছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

৯২ বছর বয়সী এই সুরসম্রাজ্ঞী বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

মঙ্গলবার রাতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক সমধানি এ তথ্য জানিয়েছেন।

ডা. প্রতীক সমধানি জানিয়েছেন, বয়সের কারণে তাকে প্রথমেই আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে এখন নিউমোনিয়া ধরা পড়েছে। ফলে তাকে সেখানে রেখে আরও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাকে ককটেল থেরাপি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা।

লতা মঙ্গেশকরের ভাতিজি রচনা জানিয়েছেন, তার ফুফুর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি লতা মঙ্গেশকরের সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

গত শনিবার রাতে লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit