শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আখাউড়ায় ভূমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তিনজনকে পিটিয়ে আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো মনিয়ন্দ গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র কবির মিয়া (৪০), অনু মিয়ার পুত্র উজ্জল মিয়া (৩৫), মৃত ছায়েব আলীর পুত্র মিন্টু মিয়া (৪০)।  আহতরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় ইউছুফ মিয়া বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। 

লিখিত অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মনিয়ন্দ গ্রামের কবির মিয়া ও মিন্টু মিয়ার সাথে একই গ্রামের নায়েব আলীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। নায়েব আলী লোকজন প্রায় তাদের সাথে খারাপ আচরণ করে মারধর করার হুমকি ধমকি দেয়। স্থানীয় ইউপির চেয়ারম্যান কামাল ভূইয়া বিষয়টি সমাধান করে দিবেন বলেন।

চেয়ারম্যানের কথা মতে মঙ্গলবার সকালে কবির মিয়া, মিন্টু মিয়া ও উজ্জল মিয়া মোটর সাইকেল নিয়ে টনকি গ্রামে চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সময় মনিয়ন্দ ঈদগাহর সামনে  পৌঁছলে নায়েব আলী ও সুজন মিয়াসহ আরও ৫/৬ জন লোক মোটর সাইকেলের গতিরোধ করে দা, লোহার রড লাঠি সোঠা নিয়া তাদের উপর অতর্কিত হামলা করে এলোপাথারি ভাবে পারপিট শুরু করে। এসময় সুজন মিয়া লোহার রড দিয়ে কবির মিয়ার মাথায় বারি দিলে মাথায় গুরুতর জখন হয়। তাদের মারপিটে কবির মিয়া, উজ্জল মিয়া ও মিন্টু মিয়ার পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা চলে যায়।  বিবাদীরা কবির মিয়ার মটর সাইকেল ভাংচুর করে। কবির মিয়ার পকেট থেকে নগদ ১০ হাজার ৫শ টাকা ছিনাইয়া নেয়। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাদেরকে হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালে গেলে কবির মিয়া বলেন, নায়েব আলী ও তার মেয়ের জামাই ফখরুল বহিরাগত লোকজন এনে আমাদের উপর অতর্কিত হামলা করে মারধর করেছে।  এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শ্যামল ভৌমিক বলেন, আহতদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit