সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৭১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ছয় দিন আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করেছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,  দক্ষিণ কোরিয়া বলছে- স্থানীয় সময় মঙ্গলবার ৭টা ২৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে তারা। বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের কথা জানিয়েছে। তারা বলছে, উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বস্তু ছুড়েছে।

এর আগে ছয়টি দেশ উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। তার কয়েক দিন পর এ ঘটনা ঘটল। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, আমাদের সেনাবাহিনী উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা মনে করছে, ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে পূর্ব সাগরে ছোড়া হয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তদন্ত শুরু করেছে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit