রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

অভিনয় ছাড়ছেন নুসরাত জাহান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

বিনোদন ডেস্ক :  বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। ২০২১ সালজুড়ে শিরোনামে থেকেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, ইয়াশের সঙ্গে লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া থেকে ঈশানের জন্ম দেয়া- পশ্চিমবঙ্গের এই সাংসদ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে বছরভর। 

একদিকে তিনি তারকা সাংসদ, অন্যদিকে চিত্রনায়ক ইয়াশের প্রেমিকা, আবার ঈশানের মাও। সব বিতর্ক দূরে ঠেলে এখন শুধু ইয়াশ আর ঈশানকে নিয়েই সুখী সংসার সাজিয়েছেন নুসরাত।

অতি শীঘ্রই মুক্তি পেতে চলেছে নুসরাত অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের এই থ্রিলারে রুদ্রাণীর ভূমিকায় হাজির হবেন নুসরাত, পেশায় লেখিকা রুদ্রাণী। এছাড়াও ‘স্বামী’ ইয়াশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখননি’ ছবিতেও দেখা যাবে নুসরাতকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক। 

এছাড়াও গত বছরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবির কাজও শেষ করেছেন নুসরাত। সুতরাং মা হওয়ার পর ছবি নিয়ে ভীষণ ব্যস্ত থেকেছেন এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানের মা জানিয়েছেন, ‘আমি আর বেশি ছবি করতে চাই না’। 

হঠাৎই নুসরাতের মুখে এমন কথা শুনে অবাক অনেকেই! আসলে মা হওয়ার পর থেকে ঈশানই তাঁর কাছে সবচেয়ে আপন, মাত্র কয়েক মাসেই বদলে গেছে নুসরাত জাহানের জীবনের মূল্য। কাজ সেরে বাড়ি ফিরে এখন শুধু সংসার নয়, সন্তানকে আলাদাভাবে সময় দিতে হয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, ‘আমি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, কথা বলা কোনও কিছু মিস করতে চাই না, আমি সব কিছু রেকর্ড করে রাখি।’

অভিনেত্রী আরও জানান, ‘আমি এই মুহূর্তে বেঁছে বেঁছে ছবি করতে চাই, যেমন স্বস্তিক সংকেতের রুদ্রাণীর চরিত্র- এরকম চরিত্র করতে চাই।’ 

অভিনয় তাঁর ভালোবাসা, অন্যদিকে বসিরহাটের সাংসদ তিনি। সংসার, সন্তান সামলে এই দুই গুরুদায়িত্ব ব্যালেন্স করে চলা আসলে মোটেই সহজ নয়। তবে কোনও এক জাদুমন্ত্রে সবটা সামলে নিচ্ছেন নুসরাত।

আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা তাঁর ‘স্বস্তিক সংকেত’ সিনেমাটি। করোনার জেরে একাধিক বিগ বাজেটের বলিউড ছবির মুক্তি স্থগিত হলেও কলকাতার বাংলা ছবি নাকি নির্দিষ্ট দিনেই মুক্তি পাবে। তেমনটাই জানানো হয়েছে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-এর তরফে। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit