রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

বিনোদন ডেস্ক :  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা চাষী নজরুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী ১১ জানুয়ারি, মঙ্গলবার। ২০১৫ সালের এই দিনে মারা যান দেশীয় চলচ্চিত্রের ‘ওরা ১১ জন’খ্যাত এই পরিচালক।

চাষী নজরুল ইসলামের জন্ম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে। তিনি মা-বাবার জ্যেষ্ঠ পুত্র। তার বাবা মোসলেহ উদ্দিন আহম্মদ ছিলেন ভারতের বিহারে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির ইঞ্জিনিয়ার। তার পূর্বপুরুষরা ছিলেন লস্কর বংশের।

চাষীর নাম রেখেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। তার সঙ্গে রাজনীতি করতেন চাষী নজরুলের মামা চাষী ইমাম উদ্দিন। একদিন ফজলুল হককে একটা নাম দিতে বলা হলে তিনি চাষী ইমাম উদ্দিনের ‘চাষী’, আর কাজী নজরুল ইসলামের ‘নজরুল ইসলাম’ মিলিয়ে নাম দিয়েছিলেন ‘চাষী নজরুল ইসলাম’।

স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর মধ্য দিয়ে তার পরিচালক হিসেবে অভিষেক ঘটে। চাষী নজরুল ইসলাম পরিচালিত সেরা চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘ওরা ১১ জন’, ‘হাছন রাজা’, ‘সংগ্রাম’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘দেবদাস’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘শাস্তি’ ইত্যাদি। জীবদ্দশায় তিনি ৩০টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে একুশে পদক, ১৯৮৬ ও ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক কলাকার পুরস্কার, শের-ই-বাংলা স্মৃতি পুরস্কার, স্যার জগদীশচন্দ্র বসু স্বর্ণপদক, জহির রায়হান স্বর্ণপদকসহ বহু পুরস্কার লাভ করেন চাষী নজরুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit