সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

রেললাইনে আছড়ে পড়ল বিমান, অল্পের জন্য রক্ষা পাইলটের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে রেললাইনের ওপর হঠাৎ একটি বিমান এসে আছড়ে পড়েছে। পুলিশ জানায়, রোববার লুইস জিমেনেজ নামে এক সুরকার একটি মিউজিক ভিডিও তৈরি করার সময় এ ঘটনাটি তার চোখে পড়ে। খবর রয়টার্স ও আরব নিউজের। এ সময় তার চিৎকারে পুলিশ এসে দ্রুত বিধ্বস্ত বিমান থেকে গুরুতর আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করে। এর ৫ সেকেন্ড পরেই রেললাইন দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন চলে যায়।

এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পাইলট। ছোট ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরই রেললাইনের ওপর বিধ্বস্ত হয়। দ্রুত টেনেহিঁচড়ে পাইলটকে বিমানটি থেকে বের করার কয়েক সেকেন্ড পরই ট্রেনের আঘাতে এটি দুই টুকরা হয়ে যায়। এ ঘটনার একটি ভিডিওচিত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের হাতে এসে পৌঁছলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। উদ্ধারকর্মীদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। 

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit