শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

যে কারণে ৩ বছর কারাভোগ করতে হলো সৌদি রাজকুমারীকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১২৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর কারাভোগের পর সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ বিন আবদুল আজিজ ও তার মেয়ে মুক্তি পেয়েছেন। রাজধানী রিয়াদের একটি কারাগার থেকে এ রাজকুমারী ও তার মেয়েকে মুক্তি দিয়েছে বলে শনিবার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। যেখানে পোশাক থেকে শুরু করে গাড়ি চালানোর অধিকারসহ সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি প্রশাসন, সেই দেশের মাটিতে দাঁড়িয়ে মানবাধিকার এবং বিশেষত নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলতেন তিনি। খবর আনন্দবাজারের।

এর কারণে রাজপরিবারের রোষের মুখে পড়তে হবে বাসমাকে। রাজকন্যা হওয়া সত্ত্বেও রাজকুমারী বাসমা বিনতে সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের ঠাঁই হয় রাজনৈতিক বন্দিদের সঙ্গে কারাগারে। গ্রেফতারের সময় থাকায় মায়ের সঙ্গে বন্দি হতে হয় তার মেয়ে সুহুদ আল শারিফকেও। তিন বছর পর শনিবার মুক্তি পেয়েছেন এ দুজন। এর নেপথ্যে রয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

২০১৯ সালের মার্চ মাসে চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার পথে উধাও হয়ে যান রাজকুমারী বাসমা। আদতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কোনো অভিযোগ ছাড়াই এপ্রিলে প্রথম পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাসমা। জানাতে পারেন যে সুইজারল্যান্ডের বিমান ধরার আগেই তাকে ধরে নিয়ে আসা হয়েছে।

২০২০ সালে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেছিলেন বাসমা। লিখেছিলেন— বছরখানেকের বেশি সময় ধরে তাকে রিয়াদের আল-হাইর জেলে বন্দি করে রাখা হয়েছে। তিনি অসুস্থ এ কথা জানিয়ে তিনি সৌদির বর্তমান যুবরাজকে আবেদন জানান যে, তাকে যেন মুক্ত করার ব্যবস্থা করা হয়। সঙ্গে তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়। সৌদির দ্বিতীয় শাসক রাজা সৌদের কনিষ্ঠ কন্যা এই রাজকুমারী বাসমা। রাজপরিবারের অন্দরে ‘নারীদের প্রতি চলা অবিচারের’ বিপক্ষে প্রতিবাদ করতে দেখা যায় তাকে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit