সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ১৬৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২০৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত ১৬৪ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ থেকে আটক হয়েছে প্রায় ছয় হাজার জনকে। এক কোটি ৯০ লাখ মানুষের দেশটিতে গত এক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে। 

আটকদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। প্রায় এক সপ্তাহের সহিংসতায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে দেশটির বৃহত্তম শহর আলমাতিতে ১০৩ জনের প্রাণ গেছে। জানা গেছে, বিক্ষোভ শুরু হয়েছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে। কিন্তু পরে সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। গত ২ জানুয়ারি বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির ক্ষমতাসীন সরকার চরম সঙ্কটে পড়েছে। বিক্ষোভ দমাতে না পেরে রাশিয়ার সহায়তা নিচ্ছে কাজাখস্তান। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি আছে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit