রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন কনওয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার ডেভন কনওয়ে টেস্ট ক্রিকেটের বিস্ময়। কিউই রান মেশিন বলা হচ্ছে তাকে।সাদা জার্সি পরে মাঠে নামলে বড় ইনিংস খেলতেই হবে তাকে।  বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সোমবার ৯৯ রান নিয়ে মাঠে নামেন। নেমেই কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান। অবশ্য তার আগে গতকালই ইতিহাসে নাম লেখান কনওয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। হ্যাগলি ওভালে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।

৩০ বছর বয়সি কনওয়ে এ মুহূর্তে তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। কনওয়ে আজ আউট হয়েছেন ১০৯ রানে। মিরাজের চতুরতায় রানআউট হন তিনি। এত কম টেস্ট খেলেই কনওয়ে ৫১৪ রান জমা করে ফেলেছেন। তার গড় ইর্ষণীয়, ৬৪.২৫। স্ট্রাইকরেট ৫০ এর বেশি। 
কনওয়ে অভিষেক টেস্টে লর্ডসের বিপক্ষে করেন ২০০ রান। পরের টেস্টেই এজবাস্টনে খেলেন ৮০ রানের ইনিংস। এর পর সাউদাম্পটনে ভারতের বিপক্ষে করেন ৫৪ রান।  মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১২২ রানের অনবদ্য ইনিংস।  আজ ক্রাইস্টচার্চে থামলেন ১০৯ রানে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit