সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মোদির ১০০ জোড়া জুতো উপহার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৫৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : কাশী বিশ্বনাথ মন্দির এবং মন্দির চত্বরে চামড়ার জুতো পরা নিষিদ্ধ। তাই মন্দিরের সেবায়েত এবং কর্মীরা খালি পায়েই চলাফেরা করেন। কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করতে গিয়ে বিষয়টি জানতে পেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই সেবায়েত এবং কর্মীদের জন্য এক অনন্য উদ্যোগ নিলেন তিনি। পাঠালেন অভিনব উপহার। জানা গেছে, কাশী বিশ্বনাথ ধামের সেবায়েত এবং কর্মীদের জন্য ১০০ জোড়া পাটের জুতো তৈরি করান প্রধানমন্ত্রী। রঙবেরঙের কারুকার্য করা সেই সমস্ত জুতো এর মধ্যে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্দিরের সেবায়েত এবং কর্মীদের কাছে পৌঁছেও গিয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মন্দিরের কর্মী এবং সেবায়েতরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের এক কর্মী জানান, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা খুবই খুশি। এটা আরো একবার প্রমাণ করে দিল প্রধানমন্ত্রী সকলের খুঁটিনাটির দিকে কতটা নজর রাখেন। কাশী বিশ্বনাথ ধামের নয়া করিডর উদ্বোধন করতে দুদিনের সফরে বারানসি গিয়েছেন মোদি। সেখানে উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে পুজো দেন তিনি। সময় কাটান মন্দিরের কর্মীদের সঙ্গেও। সেই সময়ই তাঁর নজরে আসে সেবায়েত এবং কর্মীদের খালি পায়ে চলাফেরার বিষয়টি। তার পরই ১০০ জোড়া জুতো উপহারের সিদ্ধান্ত নেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit