রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কেপটাউন টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে গম্ভীরের বিস্ফোরক ব্যাখ্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : পিঠের চোটের কারণে জোহানেসবার্গে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচে খেলতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে কেপটাউন টেস্টে তিনি দলে ফিরতে চলেছেন। এখনও পর্যন্ত এমনটাই জানা গেছে। ফলে স্বাভাবিকভাবেই কোহলি দলে ফিরলে প্রথম একাদশ থেকে কে বাদ পড়তে চলেছেন? এই নিয়ে জোরাল প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর মনে করছেন, তার এক সময়কার সতীর্থ অজিংকা রাহানেকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে হনুমা বিহারীকে সুযোগ দেওয়া উচিত। 

টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে চেতেশ্বর পূজারা ও অজিংকা রাহানের ওপর ভরসা রেখে এসেছে। বলা হচ্ছে জোহানেসবার্গে এই দুই সিনিয়র ক্রিকেটারের ব্যাট থেকে যে দুইটি হাফসেঞ্চুরি এসেছে, তাতে ভর করেই হয়তো কেপ টাউন টেস্টে দুইজনই থাকবেন ভারতের প্রথম একাদশে। তবে এমনটা কিন্তু চাইছেন না গম্ভীর। 

কারণ রাহানে-পূজারার হাফসেঞ্চুরি গুলো কেন দেখা হচ্ছে? দ্বিতীয় ইনিংসে বিহারির ৪০ রানের অপরাজিত ইনিংসটা কেন ভুলে যাবে টিম ম্যানেজমেন্ট? 

কোহলি-এলগারদের সিরিজ সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে গৌতম বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি রাহানে কেমন পারফরম্যান্স করছে। আমি মনে করি বিরাট কোহলি পরের টেস্ট ম্যাচে ফিরে আসবেন এবং রাহানের জায়গায় অর্থাৎ ৪ নম্বরে নামবেন এবং ৫ নম্বরে বিহারীর থাকা দরকার।

তিনি আরও বলেন, আমার মনে হয়, রাহানের জায়গায় বিহারীর খেলাটা সঠিক পদক্ষেপ হবে। টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন রাহানেকে সমর্থন করেছে। এবার সময় এসেছে বিহারির সেই সমর্থনটা পাওয়ার। কারণ ও দ্বিতীয় টেস্টের দুইটি ইনিংসেই বেশ জমাট পারফরম্যান্স দেখিয়েছে বিহারী।

বিহারীকে কেপটাউন টেস্টে সুযোগ দেওয়ার কথা বলেছেন গম্ভীর, কিন্তু টিম ম্যানেজমেন্ট কি সেই পথে হাঁটবে? হয়তো এখনই না। টিম হারলেও রাহানে-পূজারা রানে ফেরা কিছুটা স্বস্তি দিচ্ছে টিমকে। তবে পাশাপাশি প্রশ্ন উঠছে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারীর মতো ক্রিকেটাররা কি নিয়মিত সুযোগ পাবেন না? কোচ দ্রাবিড় কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছেন। 

দ্রাবিড়ের কথায়, হনুমা জোহানেসবার্গে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। বিশেষ করে সেকেন্ড ইনিংসে। শ্রেয়াসের দিক থেকে দেখতে গেলে, ২-৩ টেস্ট আগে সে চমৎকার পারফর্ম করেছিল। কিন্তু তাদের টিমে নিয়মিত সুযোগ পেতে হলে অপেক্ষা করতে হবে। সেই সঙ্গে সুযোগ পেলে তাদের কিন্তু প্রচুর রান করতে হবে।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit