শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (বিএনপি নেতা ) শেখ এমদাদুল হক আল মামুনের ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২২৯ Time View

 

বাপ্পী লাহিড়ী নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (বিএনপি নেতা ) শেখ এমদাদুল হক আল মামুনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার শহরের ভবানীগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচরণাকালে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন। স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন জানান, তিনি তার সমর্থকদের নিয়ে তার নির্বাচনী প্রচারণায় বের হন। তিনি চৌকির পাড় এলাকায় প্রচারণা চালাতে গেলে সেখানে প্রথমে বাধা দেয় সন্ত্রাসীরা।

সেখান থেকে শহরের ভবানীগঞ্জ মোড়ে পৌঁছালে ইদ্রিস বাবুর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার পথ রোধ করে তাকে প্রচারণা চালাতে বাধা দেয়। এ সময় তাদের প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। তারা তার পোষ্টার লাগানো কর্মীদের ওপরও তারা হামলা চালিয়ে তাদের আহত করে। এ অবস্থায় তিনি সেখান থেকে ফিরে আসেন। পোষ্টার লাগানো কর্মীরা জানায় তারা পোষ্টার লাগানোর সময় তাদের বাধা দেওয়া হয়। তারা পোষ্টার লাগানো বন্ধ করার পরেও তাদের মারপিট করে আহত করে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit