সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ইরাকে সোলাইমানি স্মরণসভা বন্ধের চেষ্টা, নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে নিহত ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণসভা কেন্দ্র করে ২ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ইরাকের কুতের শহরে এ ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন আন্তজার্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ১৫০ থেকে ২০০ জন বিক্ষোভকারী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ইরাকি শহর কুতে সোলাইমানির স্মরণসভায় হামলা চালায়।

তিনি আরও বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই বিক্ষোভকারীরা স্মরণসভায় উপস্থিত হয়। এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সোলেইমানি এবং মুহান্দিসের প্রতিকৃতি ছিঁড়ে ফেলেলে। ফলে সশস্ত্র সদস্যরা গুলি চালিয়ে দুই বিক্ষোভকারীকে হত্যা করে। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে দুই কমান্ডারকে হত্যা করে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস।

ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন রাজধানী বাগদাদে আসেন। এর পর তারা একযোগে কাসেম সোলেইমানিকে হত্যাকাণ্ডের স্থলে যান। সেখানে তারা একটি স্মরণ সভায় যোগ দেন। এর আগে শনিবারও জেনারেল সোলাইমানি ও আবু মাহদির স্মরণে বাগদাদে বিশাল সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন ১০ লাখ মানুষ। স্মরণসভা থেকে সম্মিলিত কণ্ঠে দাবি জানানো হয় যে, ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit