বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
 শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

 নির্বাচনী সহিংসতায় গ্রেফতার চেয়ারম্যান প্রার্থী ফারজানার বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২০৫ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নী তলা উপজেলার ঘোষনগর ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় গ্রেফতার চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের কমলাবাড়ি গ্রামের বাড়িতে শুক্রবার দিবাগত মধ্যরাতে আগুন দিয়েছে দুবৃত্তরা। আগুনে বাড়ির গ্যারেজ, গুদাম ঘর ,আসবাবপত্র অন্যান্য মালামাল ভস্মিভুত হয়েছে। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তবে এই অগ্নি কান্ডে কেউ হতাহত হননি।

পত্নীতলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রাইহান ইসলাম শিহাব জানান, রাত সাড়ে ১১ টার দিতে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তবে কিভাবে আগুন লেগেছে সে সর্ম্পকে তিনি কিছু জানাতে পারেননি। অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ দিকে এই অগ্নি সংযোগের প্রতিবাদে এবং চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের মুক্তির দাবিতে শনিবার কমলাবাড়ি এলাকায় মানববন্ধন করেছেন গ্রামের নারীরা। মানববন্ধনে দাবি করা হয়, নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার কারনে কমলাবাড়ি গ্রাম ও তার পাশ্ববর্তী এলাকার মানুষের মধ্যে গ্রেফতার আতংকের কারনে ওই এলাকা এখন পুরুষশুন্য হয়ে পড়েছে। ফলে এলাকার নারীদের এখন নিরাপত্তা নিয়ে আতংকিত অবস্থায় থাকতে হচ্ছে ।

পতœীতলা থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা অগ্নিকান্ডের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে নিরাপত্তার কারেণে ওই এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য পত্নীতলায় ইউপি নির্বাচনে তিনটি ভোট কেন্দ্রে সহিংসতা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, অস্ত্র ছিনতাই ও হামলার ঘটনায় বৃহস্পতিবার পুলিশের করা এক মামলায় ফারজানা পারভীনকে প্রধান আসামি করে ১১৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো আড়াই হাজার মানুষকে আসামি করা হয়। এই মামলায় পুলিশ ঘটনার রাতেই ঘোষনগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীন সহ ৪জনকে এবং শুক্রবার রাতে আরো তিন জনকে গ্রেফতার করেছে।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit