রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

নাটোরে পৌর সভা নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২১৪ Time View

 

নাটোর প্রতিনিধি : নাটোর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ নেতা কর্মিদের হামলা ও নিজ কর্মিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন। আজ শনিবার দুপুরে শহরের উত্তর বড়গাছা এলাকায় প্রার্থীর বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্রতিবাদ জানান প্রার্থী। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১০ টি দাবী উপস্থাপন করেন। দাবী গুলোর মধ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা। ভোটারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার ব্যবস্থা। দল নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ।নির্বাচনী প্রচারনায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা সহ দাবীগুলো উপস্থাপন করা হয়।

এসময় তিনি আরো বলেন, নৈাকার প্রার্থীর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অর্ধশতাধিক অফিসে পৌরসভার বিদুৎ ব্যবহার করছেন। প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। তার জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থী ভয় পেয়ে দলীয় সন্ত্রাসী বাহিনী তাকে প্রাননাশের হুমকি সহ বিভিন্ন ভয় ভীতি সহ হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ও জানান তিনি। অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

 

 

কিউএনবি/আয়শা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit