বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

চোখের আলো নিভে গেছে ভোলাহাটের আজহারুলে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২২৪ Time View

 

আলি হায়দার (রুমান)ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : আলোর পৃথিবী অন্ধকার হয়ে গেছে ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা(ঘোনটোলা) গ্রামের ৬০ বছর বয়সী মোঃ আজহারুল ইসলামের। তিনি ছোট থেকে পৃথিবীর আলোয় কাজ-কর্ম করে ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রী নিয়ে বেশ ভালো ভাবে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ তাঁর জীবন নেমে আসে অন্ধকার। দু’চোখে পৃথিবী শুধু অন্ধকার আর অন্ধকার। জীবন-জীবিকায় নেমে আসে অন্ধকার। দেখতে না পাওয়ায় কাজ-কর্ম বন্ধ হয়ে গেলে সংসারে নেমে আসে ভয়াবহ বিপদ। দরিদ্র মোঃ আজাহারুল ইসলাম দু’চোখে আলো ফিরে পেতে অর্থাভাবে তন্ত্রমন্ত্র, কবিরাজের কাছে ছুটে যান তিনি। ঝাড়-ফু দিয়ে ভালো না হলে অবশেষে ছুটে যান চিকিৎসকের কাছে।

চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে জানান, তাঁর দু’চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে। কর্নিয়া লাগালে ফিরে পাবে চোখের আলো। কিন্তু কর্নিয়া লাগাতে ব্যয় হবে প্রায় ৩ লাখ টাকা। এতো টাকা ব্যয় করার মত তাঁর সার্মথ্য না থাকায় অর্থ সহায়তার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। ২০২০ সালে এমপি, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা আওয়ামীলীগ সভাপতির সুপারিশ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিকিৎসার জন্য অর্থ সহায়তা চেয়ে আবেদন করলেও কোন সহায়তা পাওয়া যায়নি।

তিনি চোখের নিভে যাওয়া আলো ফিরে পেতে স্বহৃদয় ব্যক্তিদের কাছ থেকে অর্থ সহায়তার দাবী করেছেন। সবার বিন্দু বিন্দু আর্থীক সহায়তায় চিকিৎসা করে চোখের দৃষ্টি শক্তি ফিরে পৃথিবীকে দেখতে চান। তাঁকে সহায়তা করার বিকাশ নাম্বর ০১৭২৫-০২১০২৮/০১৭৮২-৪৫৪৯৮৪ ।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit