মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

করোনাকালে কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

লাইফ স্টাইল ডেস্ক :  করোনা শুরু পর থেকে সব কিছুই যেন এলোমেলো হয়ে গেছে। শুরুর দিকে অনেকেই অফিসের কাজ বাড়িতে বসে করেছেন। বিশেষ করে যারা ইন্টারনেট ও কম্পিউটারে কাজ সারতে পেরেছেন তারা। পরবর্তিতে ভাইরাসটি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবারও স্বাভাবিক কাজ-কর্মে ফিরেছিলেন মানুষ। কিন্তু সব ঠিক হয়ে যাচ্ছে ভাবলেও স্বস্তি মেলেনি। আবারো ঊর্ধ্বমুখী করোনা। 

করোনার এই সময়ে দ্রুত কাজ শেষ করার প্রবণতা থাকে। কিন্তু দ্রুত কাজ করতে গিয়ে কম্পিউটার ব্যবহারকারীদের চোখের উপর বেশ প্রভাব পড়ে। বিশেষ করে যারা কম্পিউটারে বাসে কাজ করেন তাদের চোখের উপর বেশি চাপ পড়ে। এতে দৃষ্টি শক্তি দূর্বল হয়ে যায়।

তাই সব ব্যস্ততার মধ্যেও চোখ ভাল রাখতে বাড়তি যত্ন নিতে হবে। জেনেনিন কিভাবে চোখের যত্ন নিবেন-
– সকাল থেকে দীর্ঘক্ষণ একটানা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। তাই কাজের ফাঁকে প্রতি এক ঘণ্টা অন্তর বিশ্রাম বা বিরতি নিন। কম্পিউটারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে চোখে পলক পড়ার প্রবণতা কম যায়। চিকিৎসকদের মতে, চোখের পাতা নড়াচড়া করলে স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে।

– কম্পিউটার স্ক্রিনের অতিরিক্ত আলো আপনার চোখে প্রভাব ফেলতে পারে। স্ক্রিনের আলো উজ্জ্বলতা একটি নির্দিষ্ট পরিমাপে রাখাই ভাল।

– কাজ করার ফাঁকে প্রতি এক ঘণ্টায় চোখের একটি ব্যায়াম করুন। চোখের মণি চারদিকে ঘোরান, মণি ডান দিক, বাঁ দিক, উপর, নীচে নিয়ে যান। মাঝেমাঝে হাতের আঙুল দিয়ে চোখের পাতায় হালকা মাসাজ করে নিতে পারেন।
সূত্রঃ আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit