সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শেরপুরে ১২০০ বস্তা সারসহ ৬জন আটক। থানায় মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৩০ Time View
আবু জাহের, (বগুড়া) প্রতিনধি : বগুড়ার শেরপুর উপজেলা থেকে ১২০০ বস্তা সারসহ ৬জনকে আটক করেছে র‌্যাব। এ বিষয়ে শেরপুর থানায় ৭ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধায় শেরপুর উপজেলার বিশাপুর ইউনিয়নের (চৌমহনী বাজার) বামিহাল এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন, ট্রাকচালক বগুড়ার কাহালু উপজেলার গুরবিশা গ্রামের মো. সবুর হোসেন (২৮), মো. রুহুল আমিন (৩০), বগুড়া সদরের মালতিনগরের মো. তানবির হোসেন (২৩), তাদের সহকারী মো. ইমরান হোসেন (২৩), মো. রাকিব হোসেন (১৯) ও মো. বিশু (২৩), তুলা মিয়া (৩৮)। ৭নং আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। 
জানাযায়, নাটোর থেকে কয়েকটি ট্রাকে করে নাটোরে সরকারি ডিএপির ১২০০ বস্তা সরকারি সার পাচার করে বগুড়ার দিকে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের (চৌমহনী বাজার) বামিহালি এলাকায় রাস্তার ওপর চেকপোস্ট র‌্যাব। এ সময় তিনটি ট্রাকভর্তি সরকারি ১২০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। তিন ট্রাকের চালক ও তাদের সহকারী ৬ জনকে আটক করা হয়।

নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে শেরপুর থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সার পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থানায় ৭ জনের নামে মামলা হয়েছে মামলা-৩ (৭ জানুয়ারি ২২), তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit