শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

রাণীশংকৈলে অভিজাত টোকিও রেস্টুরেন্টের উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের এআর জোনাকি শপিং সেন্টারের ২য় তলায় শুক্রবার ৭ জানুয়ারি বিকেলে আধুনিক মানের টোকিও রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এদিন ওই সেন্টারের ছাদে টোকিও রেস্টুরেন্টের মালিক তরুণ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক। উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী।

বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, পৌর কাউন্সিলর ইসাহাক আলী, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, রেস্টুরেন্ট ম্যানেজার হৃদয় বসাক প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী- দোকানদার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন।অতিথিরা তাদের বক্তব্যে রাণীশংকৈলে এ উন্নত রেস্টুরেন্টকে স্বাগত জানিয়ে এর প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা উল্লেখ করেন। এই সাথে তারা এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন। অনুষ্ঠান  সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক প্রভাষক প্রশান্ত বসাক ।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit