রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মুমিনুল-জেমিসনের ভাইরাল ছবি নিয়ে টুইটে যা বললেন হাথুরুসিংহে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ের এক ফাঁকে ব্যাটের ওপর ভর করে দাঁড়িয়ে ছিলেন মুমিনুল হক। তার পাশেই কোমড়ে হাত দিয়ে দাঁড়ানো নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন। কিউই পেসারের দিকে মুখ তুলে তাকানো বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে হতাশ জেমিসনের দৃষ্টি দূরে কোথাও। মাউন্ট মঙ্গানুই টেস্ট চলাকালীন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। 

দুই ক্রিকেটারের উচ্চতায় বিস্তর তফাৎ থাকায় অনেকেই ছবিটি শেয়ার করে মজার মজার ক্যাপশন দিয়েছেন। অনেকে আবার দুই দলের সামর্থ্য, অবস্থান বোঝাতেও এই ছবিটি ব্যবহার করেন। ছবিটি নিয়ে এবার টুইট করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহে।

ছবিটি দেখে মনে হয়েছে মুমিনুল বেশ নিচে থেকেই ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসনের চোখে চোখ রাখতে চেয়েছেন। কিন্তু সেদিকে নজর দিচ্ছেন না কিউই পেসা। এই ব্যাপারটিই হাথুরুসিংহে তার পোস্টে লিখেছেন। ছবিটি পোস্ট করে লঙ্কান এই কোচ লিখেছেন, ‌‘হেই মিনি (মমিনুল), সে কি তোমাকে উপেক্ষা করছে? আর করবে না।’ শেষে একটি হাসির ইমো ব্যবহার করেছেন তিনি। 

মাউন্ট মঙ্গানুই টেস্টে জেমিসন ও নিউ জিল্যান্ডের অন্য তিন পেসারকে সামলেই প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুমিনুল। ৬ ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ২৪৪ বল খেলে করেন ৮৮। দ্বিতীয় ইনিংসেও দলের জয়ের সময় বাংলাদেশ অধিনায়ক ছিলেন ক্রিজে।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit