রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলেন ডি কক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বাবা হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। সদ্যই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সাশা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রী ও সদ্যজাতের সাথে ছবি দিয়ে ডি কক জানিয়েছেন, তাঁদের প্রথম সন্তানের নাম কিয়ারা। 

এদিকে, সদ্যজাত সন্তানের ছবি পোস্ট দেয়ার পর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন ডি কক। জাতীয় দলের সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররা ছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সও শুভেচ্ছা জানিয়েছে ডি কককে। আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলে থাকেন ডি কক।

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রোটিয়া এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে বনেদি এই ফরম্যাটকে বিদায় জানান তিনি। পরিবারকে সময় দিতেই মূলত অবসরের সিদ্ধান্ত নেন ডি কক। 

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক হয় ডি ককের। ৫৪ টেস্ট খেলে ৩ হাজার ৩০০ রান করা ডি কক ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরিও হাঁকান। উইকেটরক্ষক হিসেবে ২২১টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিংও আছে ডি ককের ঝুলিতে। চারটি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বও দিয়েছেন ২৯ বছর বয়সী ডি কক।

লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও রঙিন পোশাকে এখনও দেশের প্রতিনিধিত্ব করছেন ডি কক। ২০১৩ সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১২৪টি ওয়ানডে খেলে ১৬টি শতক ও ২৬ অর্ধশতকে ৪৫.৪ গড়ে রান করেছেন ৫ হাজার ৩৫৫টি। 

আর ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১টি অর্ধশতকে প্রায় ৩৪ গড়ে ও ১৩৫ স্ট্রাইকরেটে রান করেছেন ১৮২৭টি। দেশের হয়ে এই ফরম্যাটে শতক না পেলেও হাঁকিয়েছেন ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে। সেখানে ৭৭ ম্যাচে ২২৫৬ রান করার পথে ডি ককের নামের পাশে আশে ১৬টি ফিফটির সঙ্গে ১০৮ রানের একটি অনবদ্য ইনিংস।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit