রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

যে কারণে বিধ্বস্ত হয় জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ জন নিহত হন। এই দুর্ঘটনার পরই তদন্তে নেমেছিল ট্রাই সার্ভিসের তদন্তকারী দল। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে তদন্তকারী দল তাদের রিপোর্ট জমা দিয়েছে। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, ঐ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে—সম্ভবত মেঘলা আবহাওয়ার কারণে একটি নিয়ন্ত্রিত ফ্লাইট ইন টেরেইন (সিএফআইটি) দুর্ঘটনা ঘটেছিল সেদিন।

দুর্ঘটনার তদন্ত রিপোর্ট পেশ করার সময় ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রধান এয়ার চিফ মার্শাল মানবেন্দ্র সিং উপস্হিত ছিলেন। প্রায় ৪৫ মিনিট ধরে রাজনাথের সামনে নিজেদের রিপোর্ট উপস্হাপন করেন তদন্তকারীরা। তদন্ত রিপোর্টে বিশেষজ্ঞরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। আগামী দিনে যখনই কোনো ভিআইপিকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে তখন সেগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

তদন্তকারীদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হেলিকপ্টারটি চালানোর দায়িত্বে থাকা পাইলটরা গ্রাউন্ড স্টেশনের কাছে কোনো সাহায্য চাননি। গ্রাউন্ড স্টেশনে আপদকালীন কোনো বার্তাও পাঠানো হয়নি। প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনার দিনই ১৪ জন আরোহীর ১৩ জনই প্রাণ হারান। নিহতদের মধ্যে জেনারেল বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও ছিলেন। গুরুতর দগ্ধ অবস্হায় এয়ার ফোর্স গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে উদ্ধার করা হয়। পরে চিকিত্সাধীন অবস্হায় তার মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit