শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

কুকুরের জন্মদিনে ৫২০টি ড্রোন ভাড়া, তোপের মুখে তরুণী (ভিডিও)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ধুমধাম করে প্রিয় পোষা কুকুরের জন্মদিন পালনের জন্য ৫২০টি ড্রোন ভাড়া করে তোপের মুখে পড়েছেন এক তরুণী। ড্রোনগুলো ভাড়া করতে তার ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকার বেশি। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশের প্রাণীপ্রেমী এক তরুণী প্রিয় কুকুর ডুডুর ১০তম জন্মদিন পালনের জন্য এক লাখ ইউয়ান ব্যয় করে ৫২০টি ড্রোন ভাড়া করেন। ওই ড্রোনগুলো স্থানীয় একটি নদীর ওপর রাতের আকাশে লাইটশোর মাধ্যমে ফুটিয়ে তোলে ‘শুভ দশম জন্মদিন ডুডু’ লেখা। এছাড়া লাইট শোর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় জন্মদিনের কেক এবং উপহারের বক্স। 

অবশ্য ৫২০টি ড্রোন ভাড়া করার আরেকটি কারণ আছে। ম্যান্ডারিন উচ্চারণে ৫২০ সংখ্যাটি ইংরেজি ‘আই লাভ ইউ’ এর মতো। এ কারণেই ৫২০টি ড্রোন ভাড়া করেছেন তিনি। এদিকে নো-ফ্লাইং জোনে ড্রোন উড়ানোর কারণে তোপের মুখে পড়েছেন ওই তরুণী। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকটি বহুতল ভবন থাকায় সেখানে ড্রোন উড়ানো বিপজ্জনক। এছাড়া আবাসিক এলাকায় ড্রোন উড়ানোর জন্য পুলিশের অনুমতি প্রয়োজন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit