শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

জ্বলছে কাজাখস্তান, সরকারবিরোধী বিক্ষোভে হতাহত বহু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানে কয়েকদিন ধরে চলতে থাকা বিক্ষোভের এক পর্যায়ে সরকারবিরোধী বিক্ষোভকারীরা আলমাটি শহরের থানাগুলো দখল করার চেষ্টা করার পর নিরাপত্তা বাহিনী এক অভিযান চালালে বেশ কিছু লোক নিহত হয়েছে। গত রবিবার থেকে চলতে থাকা এ বিক্ষোভের সময় সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্যও নিহত হয়, আহত হয় ৩৫৩ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গায় এখন পর্যন্ত দেশটির ১৩ জন নিরাপত্তা বাহিনী নিহত হয়েছেন। এরমধ্যে দুজনের মাথা কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া ৩০০ জনের বেশি কর্মকর্তা আহত হয়েছেন। 

নিরাপত্তা বাহিনী বলছে, দেশটির প্রধান শহর আলমাটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এক অভিযান চালিয়ে তারা কয়েক ডজন সরকারবিরোধী দাঙ্গাকারীকে হত্যা করেছে। দেশটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য দ্বিগুণেরও বেশি বেড়ে যাবার পর এ বিক্ষোভের সূচনা হয়। তবে এর সাথে এখন রাজনৈতিক অসন্তোষও যুক্ত হয়েছে, এবং তা কাজাখস্তানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। রাশিয়া, কাজাখস্তান, বেলারুস, তাজিকিস্তান, কিরগিজস্তান ও আরমেনিয়াকে নিয়ে গঠিত সিটিএসও নামে যে যৌথ নিরাপত্তা চুক্তি করা হয়েছে  তার অধীনেই রুশ সৈন্যদের পাঠানো হচ্ছে। রুশ সৈন্যদের একটি অগ্রবর্তী দল এর মধ্যেই মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

দেশটির প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ বলেছেন, তিনি সিটিএসও সহায়তা চেয়েছেন। সিটিএসও -র বর্তমান চেয়ারম্যান আরমেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান নিশ্চিত করেছেন, “সীমিত সময়ের জন্য” জোটের পক্ষ থেকে শান্তিরক্ষী পাঠানো হবে। প্রেসিডেন্ট তোকায়েভ কাজাখস্তানে অসন্তোষের পেছনে “বিদেশের প্রশিক্ষণ পাওয়া সন্ত্রাসী গুণ্ডাদল” রয়েছে বলে অভিযোগ করেন। এর মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং কারফিউ ও সভাসমাবেশের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আলমাটিতে পুলিশের মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার শহরের তিনটি প্রশাসনিক ভবনে সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।

তিনি বলেন, শহরের পুলিশ ভবনগুলোতে ঢোকার চেষ্টা চালানোর পর কয়েক ডজন আক্রমণকারীকে ‘নির্মূল’ করা হয়েছে। তিনি শহরের লোকদের ঘরে থাকতে বলেছেন। এই সহিংসতায় প্রায় ১,০০০ লোক আহত হয়েছে। হাসপাতালে ৪০০ লোককে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ৬২ জন ইনটেনসিভ কেয়ারে আছেন। এর আগে গতকাল কাজাখস্তানের সহিংস বিক্ষোভ দেশটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার মধ্যেই খবর পাওয়া যায় যে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য বিক্ষোভকারীদের সাথে যোগ দিচ্ছে। মধ্য এশিয়ার এই দেশটিতে কি ঘটছে তার স্পষ্ট চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। মনিটরিং গ্রুপগুলো বলছে, সারা দেশ জুড়ে তাদের ভাষায় “ইন্টারনেট ব্ল্যাকআউট” কার্যকর করা হয়েছে। প্রধান শহর আলমাটির বিমানবন্দরসহ বেশ কিছু সরকারি ভবনের নিয়ন্ত্রণ বিক্ষোভকারীরা দখল করে নেয় বলেও খবর পাওয়া যায়। বিমানবন্দরের কর্মীরা বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেতে পালাতে বাধ্য হন।

বিবিসি বাংলার প্রতিবেদন

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit