সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কাপুর পরিবারের মেয়েরা অভিনয় করে না! জবাবে কী বলেছিলেন কারিশমা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২০১ Time View

 

বিনোদন ডেস্ক : ১৭ বছর বয়সে প্রথমবার ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন কারিশমা। তিনিই কাপুর পরিবারের মেয়ে হিসেবে প্রথম, যে ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছিলেন। পরিবারের নিয়ম ভেঙেছিলেন তিনি। একসময় কাপুর পরিবাররে পুরুষ সদস্যরাই শুধুমাত্র অভিনয় করতেন। অভিনেতা রণধীর কাপুর বিয়ে করেছিলেন অভিনেত্রী ববিতাকে। অন্যদিকে, ঋষি কাপুর বিয়ে করেছিলেন সহ অভিনেত্রী নীতু সিংকে। কিন্তু বিয়ের পর দুজনকেই আর রূপালি পর্দায় দেখা যায়নি। 

সেই সময় পরিবারের নিয়মের বাইরে এসে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। নিজের ডেবিউ ছবির মুক্তির আগে সময়টা তার কাছে কেমন ছিল? এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন কারিশমা। 

বছর ১৭ এর অভিনেত্রী বলেছিলেন, এইটা সম্পূর্ণ নিজের পছন্দের উপর নির্ভর করেছিল। কারণ তার গোটা পরিবারের সকলে অভিনেতা অথবা অভিনেত্রী। তার বাবা-কাকাও অভিনেত্রীদের বিয়ে করেছেন। তারা যদি অভিনেত্রীদের বিয়ে করে থাকেন, অভিনেত্রীরা কেন কাজ করতে পারবেন না। 

অপর এক সাক্ষাৎকারে অভিনেত্রী কারিশমা কাপুর জানিয়েছিল, তার বাবা সবসময়ই তাকে অভিনয় করার জন্য সাপোর্ট করে এসেছে। রণধীর কাপুর সবসময়ই তাকে বলেন, ‘কাপুর পরিবারের নাম ডুবতে দিও না’। 

কারিশমার কথায়, তার দাদু রাজ কাপুর আগে থেকেই বুঝতে পেরেছিলেন তিনি অভিনেত্রী হতে চান। নায়িকার কথায়, ‘উনি সবসময়ই আমাকে বলতেন, লোলো বেবি আমি জানি তুমি অভিনেত্রী হতে চাও। শুধু একটা কথাই বলতে চাই, অভিনেত্রী হলে সবথেকে সেরাটা হবে, নয়তো হয়য়ো না’। 

১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন কারিশমা। কিন্তু ‘নিশ্চয়’ ছবি তৈরির সময় প্রথমবার ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। যদিও সেই ছবি আরও একবছর পর মুক্তি পেয়েছিল।সালমান খান এবং রিমা লাগুর সঙ্গে ছবিতে প্রথম শট দিয়েছিলেন কারিশমা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit