রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সন্তান দালিফের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২০৬ Time View

 

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সন্তান ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুলের ভাতিজা ফাইয়াজ মুন্তাসির দালিফ বুধবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বাদ যোহর পাবনা জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পাবনা আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। ফাইয়াজ মুন্তাসির দালিফ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন।

দালিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা বিএনপির নূর মোহাম্মদ মাসুম বগা, দৈনিক খবর বাংলার সম্পাদক ডা: আব্দুস সালাম, দৈনিক পাবনার চেতনার প্রকাশক শাহনারা আজিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, সাবেক সাধারণ সম্পাদক আ.না.মা হাই আল হাদী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে আকাশ, দপ্তর ও যোগাযোগ সম্পাদক বাসুদেব বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মো. আবুল কাশেম, বদরুন নাহার, শামীম রায়হান চন্দন, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবীর হৃদয়, পথ সাহিত্য সংসদের আসাদুল ইসলাম শফিক, আয়না সাংস্কৃতিক গোষ্ঠীর মুরাদ পারভেজ, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, আরএস মিডিয়ার পরিচালক আল-মামুন রিমন প্রমূখ। তারা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ ুতায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit