শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৯১ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আবারও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে প্রায় লাখের কাছাকাছি পৌঁছেছে। করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও ৩২৫ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩০ জনে। এবং বুধবার রাজস্থানে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৯২৮ মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৩ হাজার। আর বুধবারের তুলনায় ৫৬ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনও তিনশর ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৫ জন। অর্থাৎ গত একদিনে প্রাণহানির সংখ্যা কমেছে দুই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জন।

ভারতে এখন দৈনিক সংক্রমণের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন। এদিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি সরকার। রাজধানীর নয়টি হাসপাতালকে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ ছাড়া দিল্লি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশনাও জারি করা হয়েছে। সেই নির্দেশনায় দিল্লির হাসপাতালগুলোতে কোভিড বেড তিন হাজার ৩১৬ থেকে বাড়িয়ে চার হাজার ৩৫০ করার কথা বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit