বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা খাবারের ট্রাকে লুকিয়ে উড়োজাহাজ বদল প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ, সহকারী চালক আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৮২ Time View

 

ডেস্ক নিউজ : চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন সহকারী ট্রেনচালক তৌহিদুল মুরসালিন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া-সিলেট সেকশনের মনতলা স্টেশনের আউটারে এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের গ্লাস ভেঙে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহত তৌহিদুল মুরসালিন আখাউড়া লোকোশেডের একজন সহকারী ট্রেনচালক।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় সিলেট থেকে ৯৫২নং তেলবাহী ট্রেন নিয়ে আখাউড়া আসছিলেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মনতলা স্টেশনের আউটারে পৌঁছানোর পর হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি ঢিল পড়ে। এ সময় একটি পাথরের আঘাতে ইঞ্জিনের কাচ ভেঙে মাথায় লাগে। এতে আমার কপালের এক পাশ ফেটে রক্তাক্ত হয়। পরে মনতলা স্টেশনে একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিই। রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক দুটি সেলাই দেন। তিনি আরও বলেন, কুয়াশার কারণে কে বা কারা পাথর ছুড়েছে দেখতে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, কারা এবং কেন ট্রেনে পাথর ছুড়ল, তার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।  ওসি আরও বলেন, পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন সময় জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। তার পরও এসব ঘটনা ঠেকানো যাচ্ছে না। আমাদের আরও সচেতন হতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit