শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ওমিক্রনের ভয়ঙ্কর রূপ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে নতুন উদ্বেগের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিশ্চিত ভাবে না হলেও অনেকেই বলছেন, করোনার নয়া রূপ ওমিক্রন সংক্রামক হলেও তার ক্ষতি করার শক্তি কম। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) অন্য কথা শুনিয়েছে।

ইউরোপে ওই সংস্থার আপৎকালীন কর্মকর্তা ক্যাথরিন স্মলউড সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের বিপরীত প্রতিক্রিয়া হতে পারে।

কী সেই প্রতিক্রিয়া? স্মলউড সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ‘‘আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। সংক্রমণের হার বিপুল হারে বাড়ছে। তবে এর প্রকৃত প্রভাব এখনও স্পষ্ট নয়।’’ বিপদ অন্য জায়গা থেকে আসতে পারে বলে আশঙ্কা স্মলউডের। প্রবল সংক্রমণের মধ্যেই জন্ম নিতে পারে করোনার আরও ভয়াবহ কোনও রূপ।

ইউরোপে করোনা শুরুর সময় থেকে মোট ১০ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে গত বছরের শেষ সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫০ লক্ষ। স্মলউড জানিয়েছেন, এখন ব্যক্তিগত স্তরে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে। তবে ডেল্টার তুলনায় ওমিক্রনের আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এই পরিস্থিতিই নতুন করে কোনও রূপের জন্ম দিতে পারে।

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit