মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান

শিবানিকে বিয়ে করছেন ফারহান আখতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

বিনোদন ডেস্ক : ফারহান আখতার অনেক দিন থেকেই শিবানি ডাণ্ডেকরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। বিয়ের পরিকল্পনা করছেন তারা। জানা গেছে, আগামী মার্চে বিয়ের পিঁড়িতে বসবেন ফারহান ও শিবানি। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। করোনা মহামারির কারণে স্বল্প পরিসরে তাদের বিয়ে হবে। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ফারহান ও শিবানি চেয়েছিলেন মার্চে মুম্বাইয়ে জাঁকজমকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। কিন্তু করোনার কারণে পরিস্থিতি খারাপ হওয়ায় এখন ছোট পরিসরে বিয়ের আয়োজন করবেন। এখন শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা বিয়েতে উপস্থিত হবেন।’

সূত্রটি জানায়, ফারহান ও শিবানি একসঙ্গে থাকছেন। তাই মহামারির কারণে আর বিয়ে পেছাতে চাইছেন না তারা। ইতোমধ্যে একটি পাঁচ তারা হোটেল বুক করা হয়েছে। বিয়েতে প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরবেন এই জুটি। ২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ‘রক অন’ অভিনেতা। ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও তার পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি ‘আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়ালিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit