রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

প্রভার সঙ্গে প্রেম করছেন ইমরান?

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘একটা ফ্রাইডে পিকচার’ শাদা শিফনের কামিজের সঙ্গে হালকা শাদা ফুলের বেগুনি ওড়না, সঙ্গে শাদা সালোয়ার- মুখে এক চিলতে হাসি। যার দিকে তাকিয়ে এই হাসি তিনি কণ্ঠশিল্পী ইমরান। কেননা ছবির নিচে যে মন্তব্য তাতে করে আনায়াসে অনুমান করে নেওয়া যায় আলোকচিত্রী কে। ছবির মন্তব্যে ইমরান লিখেছেন, ‘ফটোগ্রাফার ট্যালেন্টেড মনে হচ্ছে। প্রভা উত্তরে লিখেছেন রাগ ভাঙানোর অপচেষ্টা বন্ধ করো। ইমরান লিখেছেন, ট্রিট পাক্কা। প্রভা উত্তরে লিখেন, এই বাতাস দেওয়ার জন্য ৫ কেজি ওজন বেড়ে গেল। ইমরা লেখেন, এটাই তো চালাকি আমার। প্রভা বলেন, আমি বুঝছি সেটা।’ 

ঢাকার শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রেম করছেন। শুধু ওপরের মন্তব্যের ওপরেই ভর করে গুঞ্জন ছড়াচ্ছে তা নয়। ইনটাগ্রামে এই দুজনের কথোপকথনের আন্তরিকতার মাত্রাই গুঞ্জনের পথ তৈরি করে দিচ্ছে। অনেকে তো নিশ্চিত করেই বলে দিচ্ছেন প্রভা ইমরান প্রেম করছেন। কিন্তু এ বিষয়ে প্রভার দাবি ‘শুধুই বন্ধুত্ব।’  প্রভার পোস্ট করা একটি ছবিতে ইমরান লিখেছেন, আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। ভালোবাসার ইমোজি দিয়ে প্রভা উত্তরে লিখেছেন, ‘শোকর আলহামদুলিল্লাহ।’

ইনস্টাগ্রাম ঘাঁটলেই যে কারো প্রথম অনুমান হবে এই দুজন গভীর প্রেমে আচ্ছন্ন। সাম্প্রতিক সময়ে দুজইন ঘুরছেন একত্রে, ছবি তুলছেন পোস্ট করছেন। একে অপরের ছবিতে যেসব মন্তব্য তাতে করে দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবে এটা খুব স্বাভাবিক বলেই নেটিজেনদের মন্তব্য।  এমনকি ইমরানের সংগীতায়োজনে সাদিয়া জাহান প্রভার গান প্রকাশ হয়েছে সম্প্রতি। আর তখন থেকে ভক্ত শ্রোতারা দুজনের বিষয়টি খেয়াল করা শুরু করেছেন।

রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে দুজনকে মধ্যরাত পর্যন্ত দেখা যায় দেখা যায়। বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, ‘এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। প্রভার ওই পোস্টের ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে।’প্রভা কয়েক দিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক। 

সেই ছবির নিচে ইমরান লিখেন,’লুকিং মাশা আল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল।’ এরপর প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা আরেকটি ছবির ক্যাপশন ছিল, ‘আই সি মাই সেলফ ইন ইয়োর আইস।’  প্রভা লিখেছেন, সত্যি? উত্তরে ইমরান লিখেন, সত্যিই…।’ এক অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমা ইমরানকে প্রশ্ন করেন, ‘তোমার কোনো গসিপ নেই, কোনো স্ক্যান্ডাল নেই। কীভাবে সম্ভব?’ তখন ইমরান বলেছিলেন, ‘সবাই আমাকে ভালোবাসে। সবাই আমাকে পছন্দ করে।’ অনুষ্ঠান প্রচারের পর বিনোদন অঙ্গনের অনেকেই বলাবলি করেন, গসিপ আর স্ক্যান্ডালের কি আছে, ইমরান তো প্রভার সঙ্গে প্রেম করছেন!

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit