বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

নতুন ইতিহাস, নতুন স্বপ্ন: মাশরাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ভোরে ৮ উইকেটের ব্যবধানে কিউদের হারিয়েছে টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে ইবাদত হোসেন ও তাসকিন আসমেদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৬৯ রানে অলআউট হয় তারা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ রান। আর সেটা ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলে।

এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন টাইগাররা। এবার মাশরাফিও সুর মেলালেন, নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে।

বাংলাদেশের রেকর্ডগড়া জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ক্রিকেটবিশ্লেষকসহ সাবেক ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল অধিনায়ক মুমিনুলকে জানিয়েছেন টুপিখোলা অভিনন্দন। এবার ফেসবুকে মুমিনুলবাহিনীকে প্রশংসায় ভাসালেন মাশরাফি।  

নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে মাশরাফি লিখেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর। বাংলাদেশ (পতাকার ইমোজি)। 

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit