শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

হতে পারে এটাই করোনার ‘শেষ কামড়’: ভারতীয় চিকিৎসক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বজুড়ে ফের দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। বিশেষ করে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে। ভারতেও ওমিক্রনের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বলা যায়, বিশ্বজুড়েই দৈনিক করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 

হঠাৎ করে কেন এত সক্রিয় হয়ে উঠল করোনা? এর নেপথ্যের কারণ গণমাধ্যমের কাছে ষ্পষ্ট করলেন ভারতের পশ্চিমবঙ্গের কোভিড কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী।

অভিজিৎ জানান, মহামারীর প্রথম ধাপে মানুষের কাছে করোনা ছিল একেবারে নতুন একটি আতঙ্ক। ফলে সে সময় মানুষ অসহায়, অবদমিত হয়ে নুয়ে পড়েছিল সবাই। চিকিৎসকরাও চিকিৎসাপদ্ধতি নিয়ে প্রাথমিকভাবে দিশাহারা হয়ে পড়েছিলেন। তারপর একটি ভয়ঙ্কর লকডাউনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রথম ধাপ পেরিয়ে করোনা ভয়াবহ হয়ে উঠল দ্বিতীয় ধাপে এসে। তখন থেকে অনুমান করা যাচ্ছিল যে, আরও বেশি শক্তি সঞ্চয় করে আরেকবার আছড়ে পড়তে পারে করোনার ঢেউ।

তাহলে প্রথমবারের তুলনায় করোনার জীবাণু কী দ্বিতীয়বারে আরও বেশি সক্রিয় ছিল?

এই বিষয়ে অভিজিৎ বলেন, “মানুষ যেমন জীবাণুর সঙ্গে লড়াই করছেন, জীবাণুও মানুষকে রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে প্রতিটি ধাপে জীবাণু তার সংক্রমণের ক্ষমতা বাড়াচ্ছে। সেই সঙ্গে জীবাণুর কামড়ানোর ক্ষমতা তত হ্রাস পাচ্ছে। ফলে অনুমান করা যায় যে, চলে যাওয়ার আগে হয়তো এটাই করোনার শেষ কামড়। তবে বারবারই বলছি, এর বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। পুরোটাই অনুমানভিত্তিক।” সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit