রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

করোনার ভয়ে কাঁপছেন ‘টাইগার’ সালমান! নিলেন বড় পদক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৬০ Time View

 

বিনোদন ডেস্ক : ডিসেম্বর থেকেই একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। এদিকে এখনও বাকি ‘টাইগার ৩’র শ্যুট। যা খুব শিগগিরই শুরু করতে চলেছেন সালমান খান। তবে শোনা যাচ্ছে যাতে সেটে কোনওভাবে করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছেন ভাইজান। 

আসলে ডিসেম্বর থেকেই একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না সালমান নিজেও। তাই সেটে এমন সকলকেই রাখতে চাইছেন যাদের ছাড়া কোনওভাবেই কাজ করা সম্ভব নয়। 

‘টাইগার ৩’র সেটের এক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী খুব কম সংখ্যক ক্রু নিয়েই বাদবাকি শ্যুট করার কথা ভেবেছেন সালমান।

খুব জলদি ইমরান খানের সাথে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করবেন অভিনেতা। তার জন্য সেটে উপস্থিত থাকবেন একজন ফাইট কোঅর্ডিনেটর এবং তার একটি বড় দল। সালমান নিজে নজর রাখছেন যাতে সবাই কোভিড প্রোটোকল মেনে চলে। 

প্রসঙ্গত, ‘টাইগার ৩’র শ্যুটে কিছুদিনের মধ্যে যোগ দেবেন ক্যাটরিনা কাইফও। দিন পনেরোর একটা শিডিউল আছে। সঙ্গে ‘টাইগার ৩’-এ সালমানের সাথে শ্যুট করার কথা আছে শাহরুখ খানেরও। 

তুরস্ক, রাশিয়ার মতো দেশ ঘুরে শ্যুট হচ্ছে ‘টাইগার ৩’ সিনেমার।সালমনের হিট ফ্র্যাঞ্চায়েজির পরবর্তী ছবির মুক্তির অপেক্ষায় আছেন একটা বড় অংশ। 

প্রসঙ্গত, বর্তমানে করোনা আক্রান্ত বলিউড অভিনেতাদের মধ্যে নাম আছে অর্জুন কাপুর, রিয়া কাপুর, একতা কাপুর, সুমনা চক্রবর্তীদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit