শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

৬ কানাডিয়ান পরিবারকে ৭২৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেন ইন্টারন্যাশনালের ফ্লাইটে থাকা ৬ কানাডিয়ান নাগরিকের পরিবারকে মোট ১০৭ মিলিয়ন কানাডিয়ান ডলার বা ৮৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এই ক্ষতিপূরণের অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৪ কোটি টাকার সমান। মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্টোরিয় সুপ্রিম কোর্টের বিচারপতি এওয়ার্ড বেলোবাবা এই রায় দিয়েছেন।

সোমবার ভুক্তভোগীদের আইনজীবী মার্ক আর্নল্ড জানিয়েছেন, ক্ষতিপূরণের বিষয়ে আদালতের রায় কার্যকরে কানাডা এবং কানাডার বাইরে ইরানি সম্পদের খোঁজ নিতেও বলেছেন আদালত। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি। সোলাইমানিকে হত্যার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী একটি উড়োজাহাজ ভূপাতিত হয়। এতে উড়োজাহাজটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন। যাত্রীদের মধ্যে ৫৫ জন কানাডার নাগরিক ও ৩০ জন স্থায়ী বাসিন্দা ছিলেন। ২০২০ সালের শেষে দিকে ইরান সরকার ভুক্তভোগী প্রতিটি পরিবারকে দেড় লাখ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit