শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আমাদের জিততেই হবে, এমন কথা নেই : লিটন দাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের দ্বারপ্রান্তে আছে। জয় না হলেও ড্র তো হবেই। চতুর্থ দিন শেষে ১৭ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের হাতে আছে ৫ উইকেট। দ্রুত কিউইদের অল-আউট করে ছোট্ট টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেওয়া বাংলাদেশের জন্য কঠিন নয়। কিন্তু এর আগে বাংলাদেশ জয়ের খুব কাছে গিয়েও হেরেছে। তাই এখনই জয়ের আনন্দে ভেসে যাওয়ার কিছু দেখছেন না লিটন কুমার দাস।

প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা লিটন আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন যে অবস্থায়, সে জন্য খুব বেশি রোমাঞ্চ অনুভব করছি না। আমাদের এখনো কম রান দিয়ে ৫ উইকেট নিতে হবে। সেই রান তাড়া করতে হবে। চেষ্টা থাকবে যত কমে তাদের অলআউট করা যায়। তারপর সেই রান তাড়া করার ব্যাপার আসবে। তবে এই উইকেটে সেটা যে খুব সহজ হবে, তা কিন্তু নয়। অনেক পরিশ্রম করতে হবে। তবে আমরা শান্ত আছি। আমাদের জিততেই হবে, এমন কথা নেই। আমরা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। সেই প্রক্রিয়া ধরেই সফল হয়েছি, সামনেও হব বলে আশা করছি।’

পেসার এবাদত হোসেনের অবিশ্বাস্য একটি স্পেলই আজ চতুর্থ দিন বিকেলে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে তিনি একাই কিউইদের বিপদে ফেলে দিয়েছেন। সতীর্থের এমন পারফর্মেন্সের উচ্ছসিত প্রশংসা শোনা গেল লিটন দাসের মুখে, ‘এবাদত আজ দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। আমার মনে হয়, সে একই জায়গায় বল করার কারণে অনেক সাহায্য পেয়েছে। তার ব্রেকথ্রু আমাদের দলকে অনেক চাঙা করেছে।’

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit