শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

সোলাইমানি হত্যায় ট্রাম্পের বিচার না হলে প্রতিশোধের অঙ্গীকার ইরানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :    ইরানের কমান্ডার কাসেম সোলাইমানির হত্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

তেহরানে এই কমান্ডারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় এমন মন্তব্য করেন তিনি। খবর এএফপি’র।

ইরানের প্রেমিডেন্ট বলেন, ‘আক্রমণকারী ও প্রধান গুপ্তঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রাপ্য শাস্তি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘মি. ট্রাম্প, পম্পেও (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) ও অন্য অপরাধীদের বিচার একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে। অন্যথায় সকল মার্কিন নেতাকে বলবো যে মুসলিম দেশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।’

সপ্তাহব্যাপী সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তেহরানের প্রার্থনা হলে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়ার সময় প্রতিশোধ গ্রহণের কথা বলেন প্রেসিডেন্ট রাইসি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, এ স্মরণসভায় অংশ নেয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতিকৃতি বহন করছেন।

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit