মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

পাঁচ তারকা হোটেলে মালা বদল হচ্ছে মিমের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

বিনোদন ডেস্ক :  অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম বিয়ে করছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে তার বিয়ে। পাত্র তার বাগদত্তা সনি পোদ্দার। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মিমের পরিবার।

সূত্রে জানাগেছে, মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিম ও সনি পোদ্দার মালা বদল করবেন। তাদের বিয়ে হবে সনাতন রীতিতে। বিয়েতে পারিবারিক ঘনিষ্ঠজন ও মিমের একান্ত কাছের কয়েকজন শোবিজের মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত বছরের ১০ নভেম্বর জন্মদিনে বাগদান করেছিলেন মিম। সেই ঘটনা ছিল তার ভক্ত, শুভাকাঙ্খীদের জন্য বড় চমক। এরপর নায়িকা তার প্রেমের উপাখ্যান বিস্তারিতভাবে তুলে ধরেন। ফেসবুকে মজার ছলে সনি পোদ্দারের সঙ্গে আলাপ শুরু হয় তার। সেটা বন্ধুত্ব ও ভালোবাসায় রূপ নেয়।

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit