সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কবে আসছে ‘কাছের মানুষ’? সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন দেব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ Time View

 

বিনোদন ডেস্ক :  দেবের বৃহস্পতি এখন তুঙ্গে। একদিকে গত বছর পূজায় দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’ বক্স অফিসে হিট। অন্যদিকে, ২০২১-এর শেষে দেবের ‘টনিক’ তো ইতিমধ্য়েই সব রেকর্ড ভেঙে দিয়েছে। যেখানে হলিউডের ‘স্পাইডারম্যানে’র দাপটে বক্স অফিসে টিকে থাকতে পারছে না বলিউডের ‘৮৩’, সেখানে দেবের টনিক কিন্তু দর্শকদের মাতিয়ে রেখেছে। ‘টনিক’ ছবির সাফল্যকে সঙ্গে নিয়েই এবার আরও দুই ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন দেব।

গত শনিবার দেব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বেধে ‘প্রজাপতি’ ছবি তৈরি করছেন। যেটি মুক্তি পেতে পারে বড়দিনে। আর এবার পরিচালক পথিকৃথ বসুর ‘কাছের মানুষ’ ছবির মুক্তির সময়ও ঘোষণা করলেন দেব।

জানালেন ২০২২-এর পূজায় মুক্তি পাবে ‘কাছের মানুষ’। এই ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে দেবকে।

এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’, ‘কে তুমি নন্দিনী’- র মতো ছবিগুলি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ‘কাছের মানুষ’ ছবির পরিচালকও তিনি।

দেবের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। ছবিতে দেব ও প্রসেনজিৎ ছাড়াও দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। এর আগে দেবের ‘ককপিট’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে।

এর আগে প্রকাশ্যে এসেছিল এই ছবির মোশন পোস্টার। মোশন পোস্টারে দেখা গেছে, একটি রেললাইনে মুখোমুখি বসে আছেন দেব ও প্রসেনজিৎ। তাদের দিকে ধেয়ে আসছে একটি ট্রেন। মোশন পোস্টারে রহস্য উসকে দিল ‘কাছের মানুষ’। এই ছবি ঠিক কী গল্প বলবে, তা নিয়ে ইতিমধ্য়েই কৌতূহল শুরু হয়েছে নেটদুনিয়ায়।

বরাবরই দেব ও প্রসেনজিতকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। অনুরাগীদের সেই ইচ্ছেকে মাথায় রেখেই নতুন ছবির প্ল্যান করেছেন দেব। শোনা গেছে, এই ছবির গল্পে রয়েছে দারুণ চমক।

কাছের মানুষের মুক্তির সময় ঘোষণা করে ইনস্টাগ্রামে দেব লিখলেন, ‘সময়টা অনিশ্চিত। তবুও যদি সব ঠিক থাকে, তাহলে পূজায় মুক্তি পাবে কাছের মানুষ ।’

সূত্র: সংবাদ প্রতিদিন 

কিউএনবি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit