শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

আফগানিস্তান থেকে পালানো নিয়ে গনির জবাব দিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মাদি বলেছেন, প্রেসিডেন্ট গনির দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। গত বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের মুহূর্তে আশরাফ গনি দেশত্যাগ করেন। সে ঘটনা সম্পর্কে এই প্রথম মুখ খুললেন ক্ষমতাচ্যুত গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদি আশরাফ গনির এমন বক্তব্যের জবাব দিয়েছেন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমে এক নিবন্ধে তিনি লিখেছেন, ১৫ আগস্ট বেলা ২টার পর তিনি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পরপর তিনটি হেলিকপ্টার উড়তে দেখেন। তবে তিনি ভেবেছিলেন এটি রুটিন কাজের অংশ। কিন্তু এরপর চতুর্থ হেলিকপ্টারটি উড়ে যাওয়ার পর সেনা সদরদপ্তর থেকে তাকে জানানো হয়, এগুলোর একটিতে প্রেসিডেন্ট গনি আছেন এবং চারটি হেলিকপ্টারই উজবেকিস্তানের দিকে পালিয়ে গেছে।

সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্ট আকাশে ওড়ার আগ পর্যন্ত তিনি এ ব্যাপারে কিছুই জানতে পারেননি এবং আশরাফ গনি এ সম্পর্কে তার সঙ্গে কোনো শলাপরামর্শ করেননি। এর আগে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদি ওই দিন সকালে প্রেসিডেন্টকে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছিলেন; কিন্তু বেশিরভাগ মন্ত্রী বৈঠকে বসতে অস্বীকৃতি জানানোর কারণে তা অনুষ্ঠিত হয়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গনি সরকারের পতন সম্পর্কে সবচেয়ে খারাপ যে ভবিষ্যদ্বাণী করেছিল তাতেও ১৫ আগস্টের মধ্যে এই সরকারের পতনের আশঙ্কা করা হয়নি। তালেবান নিজেরাও এত দ্রুত কাবুল দখলের প্রত্যাশা করেনি।

তালেবানদের ক্ষমতা দখলের সময় কাবুল ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে সমালোচিত হন গনি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সমালোচনা রয়েছে যে গনি লাখ লাখ ডলার নিয়েছেন তালেবানদের কাছ থেকে। দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেন, গনির দেশ ছাড়ার ঘটনা খুবই লজ্জাকর।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit