শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বসতবাড়ি উচ্ছেদ, লুটপাট, সন্ত্রাসী কর্মকান্ড এবং হয়রানিমুলক মিথ্যা মামলার প্রতিবাদে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভেলাকোপায় ভূমিদস্যু সাইফুদ্দিন এ্যাপোলো কর্তৃক জমি দখল, লুটপাট, বসতবাড়ি উচ্ছেদ, সন্ত্রাসী কর্মকান্ড এবং হয়রানিমুলক মিথ্যা মামলার প্রতিবাদে ২ জানুয়ারি-২০২২ইং দুপুরে কলেজ রোডস্থ ইউনাইটেড প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী অসহায় পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম শহরতলির ভেলাকোপা আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে ফ্লাওয়ার মিলের অবকাঠামো নির্মাণ করে সাইফুদ্দিন এ্যাপোলা নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। নির্মাণ কাজ করলেও ওই মিলে প্রবেশের ৩ শতক জায়গাটি একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়ার। প্রভাবশালী ওই ব্যবসায়ী রিপন মিয়ার কাছ থেকে জোরপূর্বক তার মালিকানাধীন ৩ শতক জমি কিনতে চাইলে জমি বিক্রিতে অপরাগতা প্রকাশ রিপন। এত বাঁধসাধে সাইফুদ্দিন এ্যাপোলো।

জোরপূর্বক রিপনের জমির দখলের সময় বাঁধা দিলে কোর্টে পর পর ৭টি হয়রানিমূলক মামলা দেন ওই ব্যবসায়ী। এসব মামলার ওয়ারেন্ট ইস্যু হওয়ায় রিপনের পরিবারের সকল সদস্য আত্মগোপনে থাকার সুবাদে গত ২৫ ডিসেম্বর’২১ইং তারিখ সকালে শহরের চিহ্নিত স্বশস্ত্র শতাধিক সন্ত্রাসীর উপস্থিতিতে জায়গার দখল, লুটপাট, বসতবাড়ি উচ্ছেদ সহ সন্ত্রাসী তান্ডবলীলা চালায় সাইফুদ্দিন এ্যাপোলো গং।

স্বশস্ত্র মহড়া দেয়া সন্ত্রাসীদের উপস্থিতিতে জমি দখল নিয়ে পাকা বাউন্ডারি দেয়া হয়। ভূক্তভোগী পরিবার থানায় এবং ৯৯৯ ফোন করেও প্রতিকার না পেয়ে সাংবাদিকদের স্মরণাপন্ন হয় পরিবারটি। সংবাদ সম্মেলনে রিপনের পিতা মোহাম্মদ আলী কান্নাজড়িত কন্ঠে বলেন-দেশে কি গরিব মানুষের কেউ নেই? আমি প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায় বিচার চাই। সংবাদ উপস্থিত ছিলেন-ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit