শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প

ইরানের পরমাণু ইস্যুতে অগ্রগতির খবর দিল ইউরোপীয় দেশগুলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো ইউরোপীয় আলোচকরা ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন। আমেরিকার জাতীয় বেতার এনপিআর-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এই প্রথমবার ইউরোপীয় দেশগুলো বলছে যে, আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে, প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

এদিকে ভিয়েনায় চলমান অষ্টম দফা সংলাপে এই মুহূর্তে ইংরেজি নববর্ষের ছুটি চলছে। ছুটির পর আগামীকাল সোমবার থেকে আবার সংলাপ শুরু হবে। আলোচনায় অংশগ্রহণকারী কোনো কোনো সূত্র জানিয়েছে, এ সংলাপ থেকে ফেব্রুয়ারি মাস আসার আগেই একটি চুক্তি সই হতে পারে। প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের একটি পরমাণু সমঝোতা চুক্তি সই হয়। তবে, ২০১৮ সালের মে মাসে এই চুক্তি থেকে একতরফা ভাবে বেরিয়ে যায় তৎকালীন মার্কিন সরকার। ফলে ওই সমঝোতা চুক্তি অচলাবস্থার সম্মুখীন হয়।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit