বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

ভারতে এক দিনে করোনার কবলে ২৭ হাজারের বেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের শুরুতে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাত হাজারের আশপাশে। সপ্তাহের শেষে অর্থাৎ রোববার পরিসংখ্যান বলছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা পেরিয়ে গেছে ২৭ হাজার। অর্থাৎ মাত্র এক সপ্তাহে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়েছে প্রায় ২০ হাজার।

দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো মেট্রো সিটিগুলোতে সংক্রমণের গতি লাগামছাড়া। পিছিয়ে নেই গ্রামগঞ্জও। যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের করোনা পরিসংখ্যানে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৫ হাজার বেশি। দীর্ঘ দিন বাদে দেশের দৈনিক আক্রান্ত ২৫ হাজারের উপরে।

আক্রান্তদের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫২৫ জন। বিশেষজ্ঞদের ধারণা এই সংখ্যাটা অনেকটাই বাড়বে। অনেক আক্রান্তের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং সম্ভব হচ্ছে না, আর হলেও রিপোর্ট আসতে দেরি হচ্ছে। সেকারণেই ওমিক্রনের সংখ্যাটা তুলনায় কম মনে হচ্ছে।

শুধু দিল্লিতে ওমিক্রন আক্রান্ত ৩৫১ জন। মহারাষ্ট্রে করোনার নয়া স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৪৬০ জন। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৮৪ জন। স্বস্তি দিয়ে এই সংখ্যাটাও আগের দিনের থেকে কম। এখনো পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জন।

আরো উদ্বেগের বিষয় হলো, এক দিনে হঠাৎ করে করোনার অ্যাকটিভ কেস বেড়ে গেছে ১৮ হাজার ২০ জন। বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লাখ ২২ হাজার ৮০১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২২৯ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন

 

 

কিউএনবি/রেশমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit