সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

পরমাণু স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : চুক্তি অনুযায়ী আবারও পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করলো ভারত ও পাকিস্তান। একইসঙ্গে উভয় পক্ষ একে অপরের কারাগারে আটক বন্দিদের তালিকাও বিনিময় করেছে। আজ শনিবার এসব তালিকা বিনিময় করা হয়। বর্তমানে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের নিম্ন পর্যায়ে থাকা সত্ত্বেও তিন দশকেরও বেশি আগের এই ঐতিহ্য বজায় রেখে এই তালিকা বিনিময় করল দুই দেশ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তালিকা অনুযায়ী ভারতে বর্তমানে ২৮২ জন পাকিস্তানি বেসামরিক বন্দি রয়েছে এবং ৭৩ জন পাকিস্তানি মৎস্যজীবী ভারতীয় কারাগারে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের হেফাজতে রয়েছে ৫১ জন ভারতীয় বেসামরিক বন্দি এবং ৫৭৭ মৎস্যজীবী। তবে পরমাণু স্থাপনা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রতি বছরই পারমাণবিক স্থাপনার তালিকা একযোগে নয়াদিল্লি এবং ইসলামাবাদে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিনিময় করা হয়। পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে আক্রমণের নিষেধাজ্ঞার চুক্তির বিধান অনুসারে এই তালিকা বিনিময় করা হয়। যা ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল এবং ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। যদিও চুক্তিতে এই স্থাপনাগুলো দুই দেশের শত্রুতার সময়েও আক্রমণ না করার সমঝোতা রয়েছে দুই দেশের মধ্যে। 

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit