বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন :আলমগীর সভাপতি, সাব্বির সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮৬ Time View
আবদুল্যাহ রিয়েল ফেনী প্রতিনিধি: সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২২ সালের কার্যনির্বাহী নির্বাচনে দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি আলমগীর হোসেন সভাপতি এবং দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী প্রতিনিধি সাহেদ সাব্বির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ০১ জানুয়ারি শনিবার সকালে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বর্তমান সভাপতি হাবিবুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় সবকটি পদে একক প্রার্থী থাকায় সভাপতি-সম্পাদক সহ অন্যান্য পদ সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এস এন আবসার (দৈনিক ষ্টার লাইন), যুগ্ম সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম (দৈনিক ফেনী),কোষাধ্যক্ষ আব্দুর রহিম রুবেল (সাপ্তাহিক ফেনী সমাচার), দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মামুন (সাপ্তাহিক ফেনীর শক্তি) এছাড়া সদস্যগণ হলেন হাবিবুল ইসলাম রিয়াদ ( দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক প্রভাত আলো), মোহাম্মদ ইকবাল হোসাঈন (দৈনিক গণকন্ঠ), মোতাহের হোসেন ইমরান (সাপ্তাহিক বর্ণমালা), আব্দুল্লাহ রিয়েল (সময়ের কন্ঠস্বর ও সাপ্তাহিক শমসের নগর)। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব পালন করবেন।

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit